সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফারাক্কার সব গেট খুলে দিলো ভারত

সারাদিন ডেস্ক:: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের প্রায় সবকটি গেট খুলে দিয়েছে ভারত সরকার। এর প্রতিক্রিয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার ৩০ সেপ্টেম্বর বিকালে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।

টানা বৃষ্টিতে গঙ্গা ছাড়াও পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রায় সমস্ত নদীতে পানি বাড়ছে। এতে ইংরেজ বাজার শহরের একাধিক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

ইংরেজ বাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিই জলমগ্ন। পুরাতন মালদা পুরসভার ২০টি ওয়ার্ডের ৯টি জলের তলায়। জেলায় একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর। এর ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শশী শেখর বলেছেন, আমি বিহারের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছি। ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়ায় ভারতের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ফারাক্কার সব গেট খুলে দিলো ভারত

আপডেট টাইম ০৭:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯