সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ক্যাসিনো লোকমানের অন্যতম সহযোগী পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা

সারাদিন ডেস্ক::  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাস থেকে একযাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক সেলিম প্রধান ক্যাসিনো ব্যবসায়ী ও বিসিবির পরিচালক লোকমান হোসেনের অন্যতম সহযোগী বলে জানা গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাস থেকে তাকে নামিয়ে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানের বিসনেস ক্লাস থেকে সেলিমকে আটক করা হয়। সেলিম আওয়ামী লীগ নেতা। তার বাড়ি নারায়ণগঞ্জে। গ্রেফতার হওয়া বিসিবি পরিচালক লোকামান হোসেন ভূঁইয়ার সহযোগী তিনি।

সেলিম প্রধান অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

লোকমানের ক্যাসিনো ব্যবসা দেখভাল এবং টাকা তুলে লোকমানের কাছে দিয়ে আসতেন তিনি। মোহামেডান ক্লাবে তারও আধিপত্য ছিল। লোকমানের ভয়ে কেউ কথা বলতো না। তিনিও বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন বলে গোয়েন্দা তথ্য আছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ক্যাসিনো লোকমানের অন্যতম সহযোগী পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা

আপডেট টাইম ০৭:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯