সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় স্ত্রী নিহত , গুরুতর আহত স্মামী

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে নৈশ্যকোচের ধাক্কায় শিউলি  বেগম (১৮) নামে মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্বামী মটর সাইকেল চালক বকস আলী (২৩)।শনিবার (২১ মার্চ) রাত সোয়া ৯ টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান নামক স্থানে এ দূর্ঘটনা
ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত আটটার দিকে শিউলি বেগম তার স্বামী বকস আলীর মটরসাইকেলে করে বাপের বাড়ী কালমেঘ থেকে শ্বশুড়বাড়ী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর মালতিচুড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভেলাজান নামক স্থানে বালিয়াডাঙ্গীর অভিমুখে যাওয়া শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ ওভারটেক করতে গিয়ে মটরসাইকেলটিকে
সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি  বেগম। পরে স্থানীয়রা শিউলি বেগমের মরদেহ ও তার আহত স্বামীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত বকস আলীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের কর্মরত চিকিৎসক।
সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও ঘাতক কোচটি আটকের চেষ্টা চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় স্ত্রী নিহত , গুরুতর আহত স্মামী

আপডেট টাইম ১২:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০