সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

লেখক অধ্যাপক ড. জাফর ইকবালকে আরো সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: লেখক অধ্যাপক ড. জাফর ইকবালকে আরো সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়েছেন তার ভাই আহসান হাবিব। তিনি আরও জানান, জাফর ইকবালের শারিরীক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখতেই হাসপাতালে রাখতে পারেন । গত বুধবার জাফর ইকবালকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এরপর তার শরীরের একটি বাদে বাকী ছয়টি ক্ষতের ব্যান্ডেজ খুলে দেয়া হয়েছে।

ড. জাফর ইকবালের স্ত্রী ডা. ইয়াসমিনের বরাত দিয়ে আহসান হাবিব বলেন, তার ভাইয়ের শরীরের পিঠের আঘাতের ব্যান্ডেজটি কেবল এখন পর্যন্ত খোলা হয়নি। সম্ভবত সেই আঘাতটিই বেশি ছিলো।

তিনি বলেন, তারা ধারণা করছেন আরও কয়েকদিন জাফর ইকবালকে হাসপাতালে রেখেই চিকিৎসা শেষ করেতে হবে।

আহসান হাবিব বলেন, ভাই তাদের ছোট বোনের অসুস্থ স্বামীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। বোনের স্বামী কেমন আছেন, তার চিকিৎসার সর্বশেষ কি খবর- এ সব বিষয়ে জানতে চান।

প্রসঙ্গত, গত শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন ফয়জুল। পরে শিক্ষার্থীরা তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। এরপর থেকে সিএমএইচে চিকিৎসাধীন আছেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

লেখক অধ্যাপক ড. জাফর ইকবালকে আরো সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে

আপডেট টাইম ০৭:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮