সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে করোনা মহামারিতে বিএনপি মহাসচিবের ১০ হাজার পরিবারে ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:: করোনা মহামারিতে কর্মহীন শ্রমজীবি মানুষের পাশে দাঁড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে।
সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা বিএনপি’র তত্ত্বাবধানে এবং সদর উপজেলা বিএনপি’র আয়োজনে বৃহষ্পতিবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ১০ হাজার কর্মহীন শ্রমজীবি ও দুস্থ পরিবারের মাঝে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় ।
ত্রাণ বিতরণে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনজু শাহ্ সহ বিভিন্ন স্পটে সংশ্লিষ্ট ইউনিয়ন এবং উপজেলা ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি মহাসচিব করোনার কারণে এ মুহূর্তে সশরীরে উপস্থিত না হতে পারলেও এই ত্রাণের মাধ্যমে এলাকার জনসাধারণের কাছে এই শুভেচ্ছা পৌঁছানোর ব্যবস্থা করেছেন এবং এটার মধ্য দিয়েই করোনা যুদ্ধে তিনি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তারা এই দূর্যোগে সকলের জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে করোনা মহামারিতে বিএনপি মহাসচিবের ১০ হাজার পরিবারে ত্রাণ বিতরণ

আপডেট টাইম ১২:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০