সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

করোনায় আক্রান্ত মুন্সিগঞ্জ থানার ওসি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:: করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন। শনিবার (২ মে) সকালে পুলিশ সুপার আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১ মে) সন্ধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) থেকে ম্যাসেজ দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওই পুলিশ কর্মকর্তার নমুনা সংগ্রহ করে ঢাকায় নিপসমে পাঠানো হয়েছিল। এরপর সন্ধ্যার দিকে সেখান থেকে তাকেই সরাসরি জানানো হয় তার করোনা পজিটিভ এসেছে। সাবধানে থাকার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, গত ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তাকে বর্তমানে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও তার কাছাকাছি যারা গিয়েছেন তাদের সবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি থানার যেই কক্ষে থাকতেন সেখানে বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন তা এখনও জানা যায়নি। জেলার সকল থানায় ও পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, একজনের কারণে যাতে অন্যজন সংক্রমিত না হয়, সে লক্ষে আগে থেকে পুরো জেলার পুলিশ বাহিনীর বাসস্থান এবং অফিসের কাজকর্ম নিরাপদ দূরত্বে করার পরামর্শ দেয়া হয়েছিল। সেভাবেই সতর্কতার সঙ্গে পুলিশ এখনও কাজ করে যাচ্ছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত মুন্সিগঞ্জ থানার ওসি

আপডেট টাইম ১২:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০