সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালিকার মৃত্যু

আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা :: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে দুলাভাই এবং হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন শ্যালিকা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৮ মাইল নামক এলাকায় মর্মান্তিক এ দুঘর্টনা ঘটে ।
পুলিশ ও দমকল বাহিনী জানায়, রংপুর থেকে মোটরসাইকেল যোগে শ্যালিকা সুর্বনা (২৪)কে নিয়ে শ্বশুর বাড়ি ঠাকুরগাঁওয়ের নেকমরদে যাচ্ছিলেন নিহত শহীদুজ্জামান সুমন (৪০)। ঠাকুরগাঁওয়ে প্রবেশ করার আগে ২৮ মাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মটরসাইকেলটিকে সজোরে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই সুমন মারা যায় এবং তার শ্যালিকাকে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত শহিদুজ্জামান সুমনের বাড়ি রংপুরের আলম নগরে। তার শ্বশুর বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে।
পারিবারিক সুত্রে জানা যায়, আজ নিহত সুবর্ণাকে তার গ্রামের বাসা ঠাকুরগাঁওয়ের নেকমরদে পাত্র পক্ষের দেখতে আসার কথা ছিলো। এদিকে সুবর্ণা ছিলো তার দুলাভাইয়ের রংপুরের বাসায়। পাত্রপক্ষ দেখতে আসার কথা ঠিক হলে আজ দুপুরে তার দুলাভাই নিজের অফিসিয়াল কাজ শেষ করে শ্যালিকা সুবর্ণাকে নিয়ে বাইকে রওনা হয় শ্বশুড়বাড়ীর উদ্দেশ্যে। পথিমধ্যে ঠাকুগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৮ মাইল নামক স্থানে একটি ঘাতক ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় দুলাভাই সুমন। আর ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সুবর্ণা। এ ঘটনায় মেয়ের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সড়ক দূর্ঘটনায় শ্যালিকা-দুলাভাই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার সাব-ইন্সেপক্টর নিতাই চন্দ্র রায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালিকার মৃত্যু

আপডেট টাইম ০১:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০