ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

ঠাকুরগাঁয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে সাংবাদিকসহ নাগরিক প্রতিবাদ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইনে সকল আটকৃতদের নি:শর্ত মুক্তি চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার সচেতন নাগরিক বৃন্দ। এতে সংহতি জানিয়েছেন জেলার শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ছাত্র সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শনিবার বেলা ২ টায় ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে ঠাকুরগাঁও সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়।
ঘণ্টা ব্যপী এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচীতে দাবি সমূহের প্লাকার্ড হাতে বক্তব্য রাখেন, অনলাইন নিউজ পোর্টাল ক্রান্তিকাল ডট কমের সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা তেল-গ্যাস জাতীয় কমিটির সদস্য সচিব, মাহবুব আলম রুবেল জেলা উদীচীর সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রিজু, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, শিক্ষক আনিসুর রহমান মিঠু, ছাত্র নেতা আবু বক্কর সিদ্দীক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এই আইনে দিদারুল ভূইয়া, শফিকুল ইসলাম কাজল, মুশতাক আহমেদ, আহমেদ কবির কিশোর, মোমেন প্রধানসহ অনেক, সাংবাদিক, কার্টুনিস্ট, লেখক, বুদ্ধিজীবী রাজনৈতিক কর্মীদের আটক করা হয়েছে। অনেকের নামে এখনো মামলা চলছে।সারাদেশে একটা ভীতিকর পরিস্থিতি বিস্তৃত করতেই আবারো এই ধরপাকড় চলছে। বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার,আটককৃতদের নিঃশর্ত মুক্তি এবং এই কালো আইন বাতিল দাবি করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা

ঠাকুরগাঁয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে সাংবাদিকসহ নাগরিক প্রতিবাদ

আপডেট টাইম ০৫:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০