সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

মো.দুলাল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান”-এ স্লোগানকে সামনে নিয়ে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
১২ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা দায়রা জজ মো. মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো.কামাল হোসেন , ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীগন।

এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর একটি ন্যক্কারজনক ঘটনা। এটি শুধু একজনের উপরে আক্রমণ নয়। এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধানের উপর আক্রমণ করা হয়েছে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যাক নাগরিকের এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ করা নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তাই আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ববোধ থেকে সারা বাংলাদেশে একযোগে এই প্রতিবাদের আয়োজন করেছি। এই আক্রমণে আমরা ঘরে চুপ করে বসে থাকতে পারিনা। আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে আমাদের কারও অস্তিত্ব ঠিক থাকবে না। সকলেই অস্তিত্বহীন হয়ে যাব। স্বাধীনতা যুুদ্ধের সময় যেমন সকল শ্রেণীর মানুষ এক কাতারে মিলিত হয়ে যুদ্ধ করে অপশক্তিকে রোধ করেছিল। ঠিক একইভাবে আমরাও সরকারী কর্মকর্তা ও কর্মচারীরাও ঘরে বসে থাকবো না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

ঠাকুরগাঁও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম ০৪:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০