সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি::নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয় পাকিস্তানি হানাদার মুক্ত দিবস।
দিবসের প্রথম প্রহরে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাত ১২-০১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোক প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্র্যালয় প্রাঙ্গণে সাবেক জেলা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও এর বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর এর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম-সেবা, জেলার বীর মুক্তিযোদ্ধারা সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মী।
দিবসটি উদ্বোধন শেষে, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্র্যালয় থেকে র‌্যালি ও শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলোতে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
অন্যদিকে প্রতিবারের মতো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম এর সভাপতিত্বে পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন শেষে র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও বঙ্গবন্ধুর ম্যুরালিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। রাত পর্যন্ত সাংষ্কৃতিক অনুষ্ঠান, আলোক প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচি অব্যাহত থাকে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত

আপডেট টাইম ১২:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০