সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ঠাকুরগাঁওয়ে টিসিবি ডিলারকে ৩ মাসের কারাদন্ডসহ জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে আইন অমান্য করে একব্যক্তির কাছে ১৮জনের নামে বিভিন্ন পণ্য বিক্রির দায়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি ডিলার জাফর হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডসহ দুইশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রির সময় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেড আব্দুল কাইযুম এ দন্ড প্রদান করেন। তিনি জানান, দন্ডিত ব্যক্তি সরকারী নির্দেশনা ও আইন অমান্য করে এক ব্যক্তির কাছে ১৮জনের নামে টিসিবি’র পণ্য বিক্রি করছিলেন। কিন্তু দন্ডিত এজেন্ট তাদের কোন তালিকা দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাঁর অপরাধ স্বীকার করেছেন।

এছাড়া এসময় উপস্থিত অসংখ্য ক্রেতা ও ভোক্তাগণ আরো অভিযোগ করে বলেন, অভিযুক্ত এজেন্ট বাধ্যতামূলক ভাবে প্রতিটি ক্রেতার কাছে ১০/১৫কেজি পিঁয়াজ ছাড়া অন্যান্য প্রয়োজনীয় কোন পণ্য বিক্রি/সরবরাহ করছিলেন না। এতে অনেক ক্রেতা ও ভোক্তা খালি হাতে ফিরছেন এবং হয়রানীর শিকার হচ্ছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টিসিবি ডিলারকে ৩ মাসের কারাদন্ডসহ জরিমানা

আপডেট টাইম ০৭:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১