সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

সার্জেন্ট পেটানো সেই যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি::রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হামলাকারীর নাম বেলাল হোসেন (২৬)। বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তার বাবার নাম শামসুল হক।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলাল বাসে চড়ে পালাচ্ছিলো। আরএমপির রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার নগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে বিপুল কিশোর নামে এক ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন। বেলাল ওই সময় হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। সার্জেন্ট বিপুল তার মোটরসাইকেলের কাগজ দেখতে চান। একইসঙ্গে হেলমেট না থাকার কারণে তিনি মামলা লিখতে শুরু করেন।

এ সময় সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বেলাল। হঠাৎ পার্শ্ববর্তী ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন। এতে সার্জেন্ট বিপুল গুরুতর আহত হন।

এ নিয়ে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় বেলালকে একমাত্র আসামি করে একটি মামলা হয়। সার্জেন্ট বিপুল নিজেই মামলার বাদী।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

সার্জেন্ট পেটানো সেই যুবক গ্রেপ্তার

আপডেট টাইম ১১:২২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১