সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

২২৯ বস্তা চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিষ্কার

পাবনা প্রতিনিধি:: পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদার ত্রাণের চালসহ আটক হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে তাকে দলের সকল পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার (১৩ এপ্রিল) রাতে পাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট এলাকা থেকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলীকে আটক করে র‌্যাব। এ সময় তার নিজস্ব গোডাউন থেকে ২২৯ বস্তার সরকারি ত্রাণের চাল জব্দ করা হয়। এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

২২৯ বস্তা চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিষ্কার

আপডেট টাইম ০৫:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০