সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঘুষ নেয়ার সময় দুদকের হাতে ধরা খেলেন বড়বাড়ী তহশিলদার

ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের ভুমি সেবা দেওয়ার বিপরীতে সরকারের নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা খেয়েছেন এক ইউনিয়ন তহশিলদার।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন ভুমি অফিসে এ ঘটনা ঘটে। ছদ্মবেশে দুদকের কর্মকর্তাদের সামনে সেবাগ্রহণকারীদের নিকট টাকা নিচ্ছিলেন ওই ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। লেনদেনের সময় তাকে আটক করে দুদক।

অভিযানে উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, এআই ওবাইদুর রহমান, প্রধান সহকারী রেজাউল করিম, গাড়ী চালক মো: আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

তারা জানান, ২০২০ সালে দুদকের হটলাইন নম্বরে কিছু অভিযোগ করে ওই ইউনিয়নের সেবাগ্রহণকারী কয়েকজন কৃষক। তদন্ত করতে এসে প্রমাণ পায় এবং টাকা লেনদেনের সময় হাতে নাতে আটক করা হয়েছে।

দুদকের কর্মকর্তারা জানান, উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমরা প্রয়োজনীয় প্রমাণ সহ সবকিছু হস্তান্তর করবো, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফসার যোবায়ের হোসেন জানান, দুদকের কর্মকর্তাগণ অভিযান শেষে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমার জিম্মায় জমা দিয়েছেন। আমরা অপরাধ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘুষ নেয়ার সময় দুদকের হাতে ধরা খেলেন বড়বাড়ী তহশিলদার

আপডেট টাইম ০৭:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১