সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

৬ষ্ঠ দিনেও কঠোরভাবে পালিত হলো ঠাকুরগাঁওয়ের লকডাউন

আজম রেহমান,ঠাকুরগাঁও::ঠাকুরগাঁওয়ে কঠোরভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ দিনের লকডাউন। সোমবার সকাল থেকে সারাদিন ব্যাপি এ লকডাউন চলছে৷
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরে কোথাও কোন গণপরিবহন চলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারি ও দুর পাল্লার বেশ কিছু কিছু অটোরিকশা ও রিকসা শহরে চলাচল করতে দেখা গেছে। রাস্তাঘাট ফাকা। মানুষের সমাগম অনেক কম রাস্তায় থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেশ কিছু ভিড় আজ সকাল থেকে লক্ষ্য করা গেছে। এদিকে বিভিন্ন হাট বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যেখানে স্বাস্খ্যবিধিও মানা হচ্ছে। তবে জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ বের হচ্ছেন না ৷ আর ব্যাংক বীমাসহ সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও প্রশাসন লকডাউনে যথেষ্ট সচেষ্ট রয়েছেন। শহরের আর্টগ্যালারি, চৌরাস্তা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে। তাছাড়াও জেলা, সদর ও পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে ও গ্রামে লকডাউন কঠোরভাবে পালনে প্রশাসনের একাধিক টিম কাজ করছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকল প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যাংক বীমা ও গণপরিবহন ও। আর মানুষের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানাতে প্রশাসনের ৭-৮ টি টিম কাজ করছে শহরে ও গ্রামাঞ্চলে। আর ঠাকুরগাঁও শহরের করোনা পরিস্থিতি বর্তমানে অন্য জায়গার তুলনায় অনেক ভালো৷ আশা করি সকলে সরকারি নির্দেশনা মেনে চলছেন। আর যারা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন বলেও জানান তিনি।
এদিকে জেলার অন্যতম বৃহত উপজেলা পীরগঞ্জেও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সক্রিয় তৎপরতায় সর্বাত্নক লকডাউন পালিত হচ্ছে। শহরে লোক সমাগম একেবারে কম। নিতান্ত জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বেরুননি কেউই। দিনভর উপজেলা নির্বাহি অফিসার মো. রেজাউল করিম ও সহকারী কমিশনার ভুমি মো. তরিকুল ইসলাম, এএসপি সার্কেল মো. আহসান হাবীব প্রয়োজনীয় পুলিশ ফোর্স নিয়ে শহরের গুরুত্বপূর্ন স্থানগুলোতে নজরদারী ও টহল অব্যাহত রেখেছেন। থানার অফিসার ইনজার্চ প্রদিপ কুমার রায়ও তার বাহিনী নিয়ে সর্বদা তৎপরতা অব্যাহত রেখেছেন। এএসপি সার্কেল মো. আহসান হাবীব বলেন, এই সার্কেলের আওতাধীন দুটি থানা এলাকার পুলিশ প্রশাসন অব্যাহতভাবে দিনরাত তাদের দায়িত্ব সুন্দর ও সুচারুরুপে করে যাচ্ছেন এবং জনসাধারনকে নিয়মিতভাবে সচেতন করার জন্য উদ্বুদ্ধ করনে কাজ করে চলছেন। যদিও খেটে খাওয়া মানুষেরা কিছুটা কষ্ঠে পড়েছেন তথাপিও সব মিলে ৬ষ্ট দিন পর্যন্ত এবারের লকডাউন অত্যন্ত সফল বলে দাবী করেছেন সুশিল সমাজের প্রতিনিধিরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

৬ষ্ঠ দিনেও কঠোরভাবে পালিত হলো ঠাকুরগাঁওয়ের লকডাউন

আপডেট টাইম ০৪:৫৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১