সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মডার্না ও সিনোফার্মের প্রথম চালান রাতেই ঢাকা পৌঁছুবে

নিজস্ব প্রতিবেদক::বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে টিকার মডার্নার ২৫ লাখ আর চীন থেকে কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের প্রথম চালান শুক্রবার রাতেই ঢাকা পৌঁছুবে ।

শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকার ২৫ লাখ ডোজ নিয়ে দুটি বিমান বাংলাদেশের পথে রয়েছে। এর মধ্যে প্রথম চালানে ১২ লাখ ডোজ টিকা নিয়ে একটি বিমান শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। দ্বিতীয় চালানে শনিবার রাত সাড়ে ৮টায় ১৩ লাখ টিকা নিয়ে আরেকটি বিমান একই বিমানবন্দনে অবতরণ করবে।

জাহিদ মালেক বলেন, শুক্রবার মডার্নার টিকার প্রথম চালান আসার পরপরই রাত সাড়ে ১২টার দিকে প্রথম চালানে সিনোফার্মের টিকার ১২ লাখ ডোজ আসবে। শনিবার আরও ১৩ লাখ ডোজ টিকা আসবে। সব মিলিয়ে দুই দিনের মধ্যে ৪৫ লাখ টিকা পাওয়া যাবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মডার্না ও সিনোফার্মের টিকা গ্রহণের জন্য রাতে তিনি নিজেও বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

দেশে করোনার টিকা নিয়ে কয়েক মাস ধরে যে সংকট চলছিল এই দুটি চালান আসলে তা দূর হয়ে যাবে বলে তিনি আশাবাদ জানান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মডার্না ও সিনোফার্মের প্রথম চালান রাতেই ঢাকা পৌঁছুবে

আপডেট টাইম ০৪:১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১