ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

ফের পেছালো ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবি প্রতিনিধি::দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো আরেক দফায় পেছানো হয়েছে। আগামী ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষার কথা থাকলেও করোনা সংক্রমণ ও ঈদ পরবর্তী লকডাউনের কথা বিবেচনা করে পরীক্ষাগুলো ১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক বৈঠকে ভর্তি পরীক্ষার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোনো ভাবেই ভর্তি পরীক্ষা আয়োজন করা যেত না। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিছু করতে চাই না। এছাড়া আমাদের শিক্ষকদের নিরাপত্তার বিষয়টিও রয়েছে।

ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাবি ভর্তি পরীক্ষার তারিখগুলো যথাক্রমে- ক ইউনিট (বিজ্ঞান অনুষদ) ১ অক্টোবর। খ ইউনিট (কলা অনুষদ) ২ অক্টোবর। চ ইউনিট (চারুকলা অনুষদ) ৯ অক্টোবর। গ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) ২২ অক্টোবর। ঘ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২৩ অক্টোবর।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

ফের পেছালো ঢাবির ভর্তি পরীক্ষা

আপডেট টাইম ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১