সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

ঠাকুরগাঁও হাসপাতালে ৫টি ভেন্টিলেটর ও ১টি আইসিইউ মনিটর হস্তান্তর

স্টাফ রিপোটার-ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ মোকাবেলায় প্রকৌশলী মো: ফজলুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭ লক্ষ টাকার ৫টি ভেন্টিলেটর ও ১টি আইসিইউ মনিটর জেলা স্বাস্থ্য বিভাগে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতে ঠাকুরগাঁও সার্কিট হাউজে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের কৃতিসন্তান ও ঢাকার স্বনামধন্য ব্যবসায়ী প্রকৌশলী মো: ফজলুর রহমানের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মন, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম চয়নসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সদর হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অতিথিবৃন্দকে ৫টি ভেন্টিলেটর মেশিন ও ১টি আইসিইউ মনিটর হস্তান্তর করেন প্রকৌশলী মো: ফজলুর রহমান। ভেন্টিলেটরগুলি কিভাবে কাজ করে সেটিও পরীক্ষা করে দেখান তিনি। ভেন্টিলেটর ও আইসিইউ মনিটর গ্রহন করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ, প্রকৌশলী মো: ফজলুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তার এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অন্যান্য সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করোনা মোকাবেলায় ভূমিকা রাখার এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সহযোগিতার জন্য ফজলুর রহমানের প্রতি আহবান জানান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁও হাসপাতালে ৫টি ভেন্টিলেটর ও ১টি আইসিইউ মনিটর হস্তান্তর

আপডেট টাইম ০২:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১