সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ইএসডিও’র উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন

ইয়াসমিন অনন্যা,পীরগঞ্জ (ঠাকুরগাঁও):: জেলার পীরগঞ্জে প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে দিচ্ছে মাইক্রোফিন্যান্স এর পীরগঞ্জ শাখার সদস্যরা ।
মঙ্গলবার সকালে উপজেলার রঘুনাথপুরে ইএসডিও কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
ইএসডিও মাইক্রোফিন্যান্স শাখার ব্যাবস্থাপক আব্দুর রশিদ জানিয়েছেন, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো ও বলেন, আমরা লক্ষ্য করছি এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই সচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। আমাদের অফিসে যে কেউ এসে নিবন্ধন করে নিয়ে যেতে পারবে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত নাম নিবন্ধন করিয়ে দেওয়া হচ্ছে,হটলাইন নাম্বার চালু রেখে। টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে।
ইএসডিও জোনাল ম্যানেজার ওমর ফারুক বলেন আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সকলকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইএসডিও’র উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন

আপডেট টাইম ০২:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১