সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন তিন ভারতীয়

হিলি প্রতিনিধি::অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেছেন দুই নারীসহ ৩ ভারতীয় নাগরিক। দিনাজপুর জেলা কারাগারে কারাভোগ শেষে তাদের ফেরত পাঠানো হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা শিপ্রা রায়ের কাছে ওই তিন ভারতীয় নাগরিকে হস্তান্তর করেন।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক হয়। পরে দিনাজপুর জেলা কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে আজ তাদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত পাঠানো নাগরিকরা হলেন- ভারতের গুজরাটের আহমেদাবাদ রামল থানার বিনোভা বায়োনাগর গ্রামের ললতা সিংয়ের ছেলে রাজপুত চন্দ্রভান সিং (৩৬), দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দাইনুর তেলিপাড়া গ্রামের মনসুর আলীর স্ত্রী গুলশান বিবি (৪৫) এবং বাকুরা পশ্চিমবঙ্গ জেলার মেদেনীপুর থানার দমদম এলাকার মৃত শেখর রায়ের মেয়ে ঐশী রায় (২২)।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের তথ্যমতে, তাদের মধ্য রাজপুত চন্দ্রভান ২০০৯ সালে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে কাজের সন্ধানে প্রবেশ করেছিলো। পরে বিজিবির হাতে আটক হলে ১২ বছর জেলে থাকার পর আজ সাজার মেয়াদ শেষ হলো।

এছাড়া ঐশী রায় ২০১৮ সালে মামার সাথে বাংলাদেশে বেড়াতে এসে পাসপোর্ট না থাকায় আটক হন। পরে তিনি ৩ বছর জেলে থাকার পর সাজার মেয়াদ শেষ হয়। গুলশান বিবি খানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাবাকে দেখতে আসার সময় বিজিবির হাতে আটক হয়। পরে তিনিও ১১ মাসের সাজাভোগ শেষে আজ দেশে ফেরত গেলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন তিন ভারতীয়

আপডেট টাইম ০৩:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১