সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জে সমাজকল্যান ফাউন্ডেশনের ঋণ বিতরন কার্যক্রম

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি::জেলার পীরগঞ্জ উপজেলায় সেবাদানকারী সামাজিক সংগঠন ‘জনতা সমাজকল্যান ফাউন্ডেশন’ এর ৬৬ তম উপজেলা শাখায় সেবা গ্রহীতাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরন কার্যক্রম ৮ জুন দুপুরে শুরু করা হয়েছে।
সংস্থার মুন্সিপাড়াস্থ কার্যালয়ে ৬ সপ্তাহ ধরে সঞ্চয় জমাকারী ১৮২ জন সদস্যের মাঝে এই ঋণ বিতরন শুরু করা হয়। ঋণ বিতরন অনুষ্ঠানে সংস্থার সমন্বয়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আজম রেহমান উপস্থিত থেকে দেহানগরের তৌহিদ রানা, রঘুনাথপুরের সাধনা রানী , করনাই হাট পাড়ার গুলজার হোসেন, ওমর ফারুক রকি ও সুলতানপুরের মহিদুল ইসলামের হাতে ঋণের অর্থ তুলে দেন। এ সময় সংস্থার মাঠ কর্মকর্তা মোছা. শামিমা সুলতানা, সুলতানা পারভিন ও অফিস সহকারী মো. ইব্রাহিম খলিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এই শাখাটির যাত্রা শুরু হয়। ১জন শাখা ব্যবস্থাপক, ৪ জন মাঠ কর্মকর্তা ও ১ জন অফিস সহকারী নিয়ে শাখাটির কার্যক্রম শুরু হয়। শাখাটিতে ইতোমধ্যে ১৮২ জন সদস্য সঞ্চয় জমা করার মাধ্যমে গ্রাহক হিসেবে তাদের স্বীকৃতি পয়েছেন। যারা পর্যায় ক্রমে ঋণ সুবিধার আওতায় আসার লক্ষ্যে ঋণ কার্যক্রম শুরু করা হয়। শাখার সমন্বয়ক বলেন, এলাকাবাসী ও সদস্যদের আন্তরিক সহযোগীতা পেলে সংস্থাটি অনেকদূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জে সমাজকল্যান ফাউন্ডেশনের ঋণ বিতরন কার্যক্রম

আপডেট টাইম ০৫:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২