ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

উপ-নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন— ঠাকুরগাঁওয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবীব

ষ্টাফরিপোর্টার,ঠাকুরগাঁও::বাংলাদেশের সকল নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি, যেন ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।
তিনি বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঠাকুরগাও- ৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব।
তিনি ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। এ কোন কেন্দ্রে বিশৃংখলা দেখা দিয়ে তাৎক্ষনিক ভোট গ্রহন বন্ধ করার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দীন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসন শুন্য হয়। এই আসনে আগামী পহেলা ফেব্রুয়ারী উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

উপ-নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন— ঠাকুরগাঁওয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবীব

আপডেট টাইম ০৩:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩