ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

রুমিন ফারহানার আসনে মনোনয়ন জমা দিলেন ইনু-পত্নী

অনলাইন ডেস্ক::  পদত্যাগ করা বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য রুমিন ফারহানার আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ দলীয় জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী ও দলটির সহ-সভাপতি আফরোজা হক রীনা। জোটের এই প্রার্থীকে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মো. আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন ইনু-পত্নী রীনা। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮শে ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২রা মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ই মার্চ। এরপর ২০শে মার্চ ভোট হবে। একক প্রার্থী হলে আফরোজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। একাদশ সংসদে জাসদের তিনজন সংসদ সদস্য রয়েছেন। এখন সংরক্ষিত একটি আসনও তাদের হতে যাচ্ছে।জানা গেছে, আফরোজা হক রীনা ১৯৫১ সালের ৫ই অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন।
তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়ে। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে সহযোদ্ধা ইনুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটিতে আসেন।

প্রসঙ্গত, বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপনির্বাচন ১লা ফেব্রুয়ারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি, জাতীয় পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পাওয়ার কথা রয়েছে। তবে একাদশ সংসদে জাসদের তিন সংসদ সদস্য থাকলেও জাসদ একটি সংরক্ষিত আসন পেয়েছে। এক্ষেত্রে সরকারি দল আওয়ামী লীগ তাদের সমর্থন দিয়েছে। এর আগে ওয়ার্কার্স পার্টির তিনটি সাধারণ আসন থাকলেও একটি সংরক্ষিত আসন পেয়েছে। ওই কোটায় পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী বেগম লুৎফুন্নেসা খান এমপি হয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

রুমিন ফারহানার আসনে মনোনয়ন জমা দিলেন ইনু-পত্নী

আপডেট টাইম ০২:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩