সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

আদালতের নির্দেশ অমান্য করে ঘড় নির্মাণের অভিযোগ

  • Abu Tarek Badhon
  • আপডেট টাইম ১২:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ২২৬ বার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘরবাড়ি নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরেই সেখানে ইট পাথর দিয়ে ঘড় নির্মাণ কাজ করছেন একটি পক্ষ। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ভুক্তভোগী মাসুদা বেওয়া।
সাংবাদিকদের কাছে অভিযোগ করে মাসুদা বেওয়া জানান, চন্ডিপুর মৌজার ৮৩ নং দাগের সিএস- ৫২ এবং এসএ- ৬৮ নং খতিয়ানভূক্ত ৫০ শতক জমি তার স্বামীর সম্পত্তি। স্বামী মারা যাওয়ার পর তার পরিবারের উপর্যুক্ত কোন অভিভাবক না থাকায় একই এলাকার মকসেদ, নজরুল, রবিউল সহ কয়েকজন ঐ জমিটি জোর পূর্বক দখল করে নেয়। এতে বাঁধা দিলে প্রতিপক্ষরা সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান। এরই মাঝে আবেদেনের প্রেক্ষিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে ঘরবাড়ি নির্মান বা পুকুর খনন না করা সহ আইন শৃংখলার অবনতি হয় এমন কর্মকান্ড থেকে বিরত করার জন্য মকসেদ আলীদের নির্দেশ দেয় বিজ্ঞ সহকারী জজ আদালত ঠাকুরগাঁও। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়। আদালতে নির্দেশে থানার সাব ইন্সপেক্টর গাবুর আলী সরদার মকসেদ আলী ও তার লোকজনদের নোটিশ প্রদান করেন। থানার তথা আদালতের সেই নির্দেশনা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ইট দিয়ে ঘর সহ বিভিন্ন স্থাপন নির্মাণ কাজ করছেন প্রতিপক্ষরা।
আদালতের নির্দেশ অমান্য করে ঘরবাড়ি নির্মাণ কাজ করা বিষয়ে মকসেদ আলী বলেন, আমরা আমাদের জমিতে ঘরবাড়ি নির্মাণ করছি। আদালতের রায় আমরাই পাবো।
এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক গাবুর আলী সরদার বলেন, ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ না করার জন্য বিবাদীদের নোটিশ দেওয়া হয়েছে। কেউ যদি তা অমান্য করে তাহলে পুলিশের পক্ষ থেকে কিছু করার নেই। আদালতের ব্যাপার, আদালত দেখবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

আদালতের নির্দেশ অমান্য করে ঘড় নির্মাণের অভিযোগ

আপডেট টাইম ১২:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩