সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না

অনলাইন ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

রবিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

ফারুক হোসেন বলেন, মার্কিন ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না, তাদের কাজের গতি কমবে না। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। ভিসানীতিতে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না। তিনি বলেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের কাজের গতি কমবে না। আমেরিকার ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে আবেদন করা হয়েছে। তারা কারা জানি না। যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না।  তিনি বলেন, এখানে অবসরপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য থাকতে পারেন, আবার অন্য কোনো বাহিনীর সদস্য থাকতে পারেন। অথবা দায়িত্বে থাকা পুলিশ অফিসার বা অন্যকোনো বাহিনীর সদস্যও হতে পারেন। যাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবেন না। বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা দুই লাখের উপরে। এই সদস্যদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে যেতে চায় আমার প্রশ্ন। খুবই নগণ্য কিছু সদস্য হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের ওপর এই ভিসা নীতির কোনো প্রভাব পড়বে না।

ডিসি মিডিয়া বলেন, পুলিশ বাহিনী যেভাবে কাজ করে, সেই কাজের ওপরও কোনো প্রভাব পড়বে না যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে। পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করছে। পুলিশ আগে এভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। এই ভিসা নীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে বিশ্বাস করি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না

আপডেট টাইম ০৫:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩