সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

এবার তেজপাতা দিয়ে দূর করুন ঘরের তেলাপোকা!

এক্সক্লুসিভ ডেস্ক : তেজপাতা দিয়ে সহজেই দূর করুন তেলাপোকা। অনেকে রয়েছেন যারা নিজ ঘরেই তেলাপোকার অত্যাচারে অতিষ্ঠ। ঘরে অনেক সময় বেশি জিনিসপত্র থাকলে বা বাড়ি নোংরা থাকলে তেলাপোকার উপদ্রব দেখা যায়। বাড়ি থেকে তেলাপোকা তাড়াতে প্রাণ যায় যায় অবস্থা।

আবার চোখের সামনে তেলাপোকা দেখলে অনেকে ভয় পান এবং অযথা চেঁচামিচি-লাফালাফি শুরু করে দেন। কিন্তু তেলাপোকা দেখে ভয়ের কিছু নেই। তেলাপোকা মারার বহু রাসায়নিক বাজারে পাওয়া গেলেও, তা শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত হানিকর।

তাই জেনে নিন তেলাপোকা মারার ঘরোয়া উপায় –

১. বেকিং সোডা ও চিনি : তেলাপোকা মারতে বেকিং সোডা ও চিনি বেশ কাজে দেবে। বেকিং সোডা ও চিনি মিশিয়ে যদি ঘরের কোনো কোণায় মিশ্রণটি ছড়িয়ে দেন তাহলে তা কাজে দেয়। তেলাপোকা এ মিশ্রণটি খেলেই মারা যায়।

২. তেজপাতা : ঘর থেকে তেলাপোকা তাড়াতে তেজপাতা কাজে লাগাতে পারেন। তেজপাতার গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। ফলে যেখানে তেজপাতা থাকে সেখানে তেলাপোকা থাকে না। তাই তেলাপোকার আনাগোনা যেখানে বেশি সেখানে তেজপাতা ছিঁড়ে ফেলে রাখুন। বাড়ি থেকে তেলাপোকা ১০০ শতাংশ বিদায় হবে।

৩. অ্যামোনিয়া মিশ্রণ : পানি আর অ্যামোনিয়ার মিশ্রণ তেলাপোকা তাড়ানোয় অত্যন্ত উপযোগী। এক বালতি পানিতে ২ কাপ অ্যামোনিয়া গুলে নিন। এই পানি দিয়ে রান্নাঘর ধুইয়ে নিন। অ্যামোনিয়ার গন্ধে তেলাপোকা পালাবে।

৪. সাবান পানি : গায়ে মাখার সাবান ও পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ঘরের কোণায় কোণায় এই পানি স্প্রে করে দিন।দেখবেন দূর হবে তেলাপোকা।

৫. বোরিক অ্যাসিড ও ময়দা : ময়দা ও বোরিক অ্যাসিড মেখে একটা ডো তৈরি করে নিন। এর ছোট ছোট লেচি কেটে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। এই লেচিতে মুখ দিলেই অক্কা পাবে তেলাপোকা।

৬. গোলমরিচ, পেঁয়াজ, রসুন : অরাসায়নিক পদ্ধতিতে তেলাপোকা মারার একটি সেরা উপায় গোলমরিচ, পেঁয়াজ, রসুন। এই তিন উপকরণ একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। এবার এক লিটার পানিতে এই বাটাটা দিয়ে ভালো করে গুলে নিন। ঘরের আনাচে-কানাচে এই পানি স্প্রে করলেও নিশ্চিহ্ন হবে তেলাপোকা।

৭. শশা : একটি টিনের কৌটায় কাটা শশা ভরে মুখ খুলে রেখে দিন। তেলাপোকা চলে যাবে। তবে দিনের পর দিন রাখবেন না। তাতে মাছির উপদ্রব শুরু হবে।

৮. লিস্টারিন, পানি ও প্লেট ধোয়ার তরল সাবান : লিস্টারিন, পানি ও প্লেট ধোয়ার তরল সাবান -এই তিনটি উপকরণ পানিতে মিশিয়ে ঘরের চারিদিকে স্প্রে করে দিন। কাজে দেবে।

৯. গুঁড়ো সাবান : ওয়াশিং মেশিনের জন্য গুঁড়ো সাবানে ব্লিচ থাকে, যা তেলাপোকা তাড়াতে সাহায্য করে।

১০. অর্ধেক পানি ভর্তি কাচের শিশি : ঘরের কোণায় কাচের জারে অর্ধেক পানি ভরে রেখে দিন। তেলাপোকা খালি ভেবে এর ভেতরে ঢুকলেই পানিতে আটকা পড়বে। আর উড়তে পারবে না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

এবার তেজপাতা দিয়ে দূর করুন ঘরের তেলাপোকা!

আপডেট টাইম ০২:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩