সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও-৩ আসনে ৪ প্রার্থীর প্রচারণা

পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বড় দুই দলের প্রার্থী না থাকায় ভোট উৎসব মুখর হচ্ছে না।
পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার এ আসনে ৪ জন প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে জাপার প্রার্থী সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী ডিএন ডিগ্রি কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় এর মধ্যে লড়াই হবে বলে ভোটাররা জানান।
এ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে জাপার এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল প্রতীক), ওয়ার্কার্স পার্টির অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (হাতুরি প্রতীক), বিকল্প ধারার এসএম খলিলুর রহমান সরকার (কুলা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী আশা মনি (ঈগল পাখি প্রতীকে) নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচন্ড শীত, শৈত প্রবাহ ও ঘন কুয়াশা কে উপেক্ষা করে নিজ নিজ দলের প্রার্থী ও কর্মীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনেকেই এলাকার উন্নয়নে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন।
এ আসনে জাপার প্রার্থীর যথেষ্ট ভোট ও প্রভাব থাকলেও ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিন্দু সম্প্রদায়ের হওয়ায় সংখ্যালঘুদের প্রায় ৯০ হাজার ভোট গোপাল চন্দ্র রায়ের দিকে ঝুকছে। এছাড়া আওয়ামীলীগ একাংশ, ওয়ার্কার্স পার্টির ভোট ও শিক্ষক সম্প্রদায়ের অনেক ভোট তিনি পাবেন বলে ভোটাররা জানান।
ফলে ওয়ার্কার্স পার্টির এ প্রার্থীকে দুই উপজেলার ভোটাররা হেভি ওয়েট প্রার্থী হিসেবে দেখছেন। ফলে জাপা ও ওয়ার্কার্স পার্টির মধ্যে এ আসনে লড়াই হবে বলে বৃহস্পতিবার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-৩ আসনে ৪ প্রার্থীর প্রচারণা

আপডেট টাইম ০৬:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩