সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে নতুন প্যাকেজে, তবে..

নিজস্ব প্রতিবেদক,তথ্য প্রযুক্তি ডেস্ক::::মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে ব্যবহার করার বিষয়ে আগের সিদ্ধান্ত সংশোধন করার জন্য প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে এক্ষেত্রে শর্ত হলো— মেয়াদ শেষ হওয়ার আগেই ওই একই ডাটা প্যাকেজের ইন্টারনেট কিনতে হবে। তাহলেই কেবল নতুন প্যাকেজের ইন্টারনেট ডাটার সঙ্গে পুরোনো প্যাকেজের ইন্টারনেটের ডাটা যুক্ত হবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল-উর-রহমান।

তিনি বলেন, ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ এর ডাটা ক্যারি ফরওয়ার্ড সম্পর্কিত শর্ত সংশোধন করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, একজন গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদের মধ্যেই অব্যবহৃত ডাটা (বোনাস সহ) ক্যারি ফরওয়ার্ড (নতুন ডাটার সাথে যুক্ত হবে) হবে। তবে শর্ত হলো- যদি গ্রাহক উক্ত প্যাকেজের মেয়াদ শেষ হবার আগেই একই ডাটা প্যাকেজ (ভিন্ন ভিন্ন মেয়াদ সহ) ক্রয় করেন তাহলে তিনি এই সুবিধা পাবেন।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরুন কোনো ব্যক্তি একটি প্যাকেজ ‘ক’ তে ৭ দিন মেয়াদে ২০ জিবি ডাটা কিনেছেন। সপ্তম দিন তিনি দেখতে পেলেন তার ৮ জিবি ডাটা বাকি রয়েছে। এখন তিনি যদি ওই দিন (৭ম দিন) আবার ‘ক’ প্যাকেজেই ৩০ দিন বা অন্য মেয়াদে ২৫ জিবি ডাটা ক্রয় করেন তাহলে অব্যবহৃত ওই ৮ জিবি ডাটাও ৩০ জিবি ইন্টারনেটের সঙ্গে যুক্ত হবে।

একইসঙ্গে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর অপারেটরদের মাধ্যমে ডাটা ক্যারি ফরওয়ার্ড বিষয়ে গ্রাহকদের পরিচিত করে তোলার জন্য বিভিন্ন প্রমোশনাল এসএমএস, ভিডিও নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিউজ পোর্টালে ব্যাপক প্রচারণা চালানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে ইন্টারনেট প্যাকেজের মেয়াদান্তে ওই একই ডাটা প্যাকেজ কিনলেও অবশিষ্ট ডাটা ব্যবহার করতে পারতেন না গ্রাহকরা। যা নিয়ে বেশ ক্ষোভ ছিল। বিটিআরসির নতুন এই নিয়মের ফলে সেই বাধা আর থাকলো না। নতুন এই নিয়ম বাস্তবায়ন হলে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডাটার মেয়াদ শেষে ওই একই প্যাকেজ ক্রয় করলেই তাতে স্বয়ংক্রিয়ভাবে  যুক্ত হবে আগের অব্যবহৃত ডাটা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে নতুন প্যাকেজে, তবে..

আপডেট টাইম ০৩:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪