সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

শনিবার খোলা থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বিআরটিএ গ্রাহক

জনসাধারণের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শনিবারও তাদের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশে সাপ্তাহিক ছুটির দিন হলেও এখন থেকে শনিবার বিআরটিএর সেবা মিলবে।

বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাসুম বিল্লাহ গত বৃহস্পতিবার এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআরটিএর মেট্রো সার্কেল এবং জেলা সার্কেল অফিসগুলো শনিবারও খোলা থাকবে। জনসাধারণের সেবা প্রদান নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। কর্মব্যস্ততার কারণে অনেকেই সপ্তাহের কার্যদিবসগুলোতে বিআরটিএর সেবা নিতে পারেন না। শনিবার অফিস খোলা থাকায় দেশব্যাপী গ্রাহকদের জন্য সেবাগ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

বিআরটিএ ঢাকা বিভাগীয় অফিস মিরপুরের পরিচালক (ইঞ্জি) মোহাম্মদ শহীদুল্লাহ সংবাদকে বলেন, শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকার পরও গ্রাহকদের কথা চিন্তা করে আমাদের বিআরটিএ কর্তৃপক্ষ অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেন। গ্রাহকদের প্রচুর ভিড় থাকায় সপ্তাহে ৫ দিন সেবা দিতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। আবার দেখা যায়, গ্রাহকদের বিভিন্ন ব্যস্ততার কারণে সব সময় তারা আসতেও পারেন না। একটা দিন বাড়াতে গ্রাহকের সেবা দিতে সুবিদা হচ্ছে আমাদের। যেমন একজন অফিসার দৈনিক ৫০০ লোককে সেবা দিতে অনেক হিমশিম খাচ্ছেন, একটি দিন বাড়ার কারণে আমাদেরও কাজের চাপটা অনেক কমে আসছে, আমাদের কাছেও ভালো লাগছে গ্রহকদের সেবা দিতে পেরে।

ঢাকা মেট্রো-২ সার্কেল, ইকুরিয়া, কেরানীগঞ্জ শাখার উপপরিচালক (ইঞ্জি) মোহাম্মদ সানাউল হক বলেন, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে শনিবারও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমাদের এখানে গ্রহকদের তেমন উপস্থিতি নেই। অনেক গ্রাহক জানেই না শনিবার অফিস খোলা, আরেকটা সমস্যা হচ্ছে, যারা আসছেন তারা আবার ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা দিতে পারছেন না।

ঢাকা মেট্রো-৩ সার্কেল, দিয়াবাড়ি, উত্তরার উপপরিচালক (ইঞ্জি) কাজী মো. মোরছালীন বলেন, শনিবার অফিস খোলা থাকায় ফিটনেসের জন্য অনেক গ্রাহক এসেছেন, ২৮ ডিসেম্বর (শনিবার) গাড়ির ফিটনেস নেওয়ার জন্য ৩৩১টি গাড়ির ফিটনেস নবায়ন করেছে। অন্যান্য গ্রাহকও অনেক আসছেন, যেমন মালিকানা পরিবর্তনের জন্যও অনেকে আসছেন। প্রথম দিন গড়ে প্রায় পাঁচশ গ্রাহক সেবা নিয়েছেন। আসা করছি আগামী সপ্তাহে এ সংখ্যা আরও বাড়বে।

ঢাকার কেরানীগঞ্জ লাইসেন্স করতে আসা মো. বিপ্লব বলেন, বিআরটিএকে ধন্যবাদ, শনিবার অফিস খোলা রাখার জন্য। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার তেমন ভিড় ছিল না। খুব দ্রুত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করতে পেরেছি।

নাজমুল মাহমুদ নামের এক গ্রাহক বলেন, অনেক দিন হলো আমি একটি গাড়ি কিনেছি। কিন্তু সময় না থাকায় মালিকানা পরিবর্তন করতে পারছিলাম না। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিআরটিএ দিয়াবাড়ি, উত্তরা অফিসে যাই। খুব অল্প সময়ের মধ্যে গাড়ির মালিকানা পরিবর্তন করেতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ বিআরটিএ কর্তৃপক্ষকে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

শনিবার খোলা থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বিআরটিএ গ্রাহক

আপডেট টাইম ১০:৫৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫