সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ইন্তেকাল

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন।

রোববার (৩ মার্চ) দুপুরে তিনি ভারতের বম্বে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার সুত্রে জানা যায় তিনি দির্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-সজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সৈয়দ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারন সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন গভীর শোক প্রকাশ করেছেন।

সদর উপজেলার রুহিয়া ঘনিবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বর্ষিয়ান এ রাজনীতিবিদের মরদেহ দেশে ফেরত আনার জন্য প্রক্রিয়া চলছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। মরদেহ দেশে আসার পর জানাজার তারিখ ও সময় নির্ধারন করা হবে জানান তার ছেলে মো: রিপন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁও বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ইন্তেকাল

আপডেট টাইম ০৩:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪