সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির

গত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের গুম-খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক র‌্যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৮৪৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিএনপির মতো একটি বড় দলকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার জন্য এই জঘন্য গণহত্যা করেছে মর্মে প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রমাণসহ মোট ৮৪টি মামলা করা হয়েছে।

ওই সব গণহত্যার এজাহারের কপি ও জেলা, মহানগরের বিএনপির নেতাকর্মী সমর্থক এবং আন্দোলনকারী, অংশগ্রহণকারী শহীদদের মোট ৮৪০ জনের তালিকা দেওয়া হলো। ন্যায় বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দ্বারা তদন্তের ব্যবস্থা গ্রহণ করে আদালতে বিচারের জন্য উপস্থাপন করার অনুরোধ করা হলো। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও-ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন।

এর আগে গত ৯ জানুয়ারি বিএনপি ২০০৮ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত দলটির ২ হাজার ২৭৬ জন নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যার এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক আবেদন দাখিল করেছিল। সেই অভিযোগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির

আপডেট টাইম ০১:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫