সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় পৃথক ৩ এজাহার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় তিন সাংবাদিক পৃথক তিনটি এজাহার দায়ের করেছেন। এজাহার দায়ের করা সাংবাদিকরা হলেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা (যায় যায় দিন), সহ সভাপতি বুলবুল আহম্মেদ (যুগান্তর), সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাদল হোসেন(কালবেলা)।
পীরগঞ্জ থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়াস্থ গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানায় (নিবন্ধন নম্বর: ২৭৮/২০১১) দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত একটি  প্রতিবেদন সম্প্রতি মানবজমিন সহ পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেন। এ নিয়ে ক্ষুব্ধ হন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত এম এ গফফারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহেল রানা। ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুকে ‘পরশপাথর’ নামের একটি পেইজ থেকে “চাঁদাবাজ মুক্ত হোক পীরগঞ্জ প্রেসক্লাব” লেখা সম্বলিত একটি  ফেস্টুন পোস্ট করেন। ঘটনাটি ঘটেছে গত ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। পীরগঞ্জ প্রেসক্লাবে অবস্থানকালে সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকরা পোস্টটি দেখতে পান এবং সাথে সাথে প্রেসক্লাবের অন্যান্য সদস্যদেরও বিষয়টি অবহিত করেন।
পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা বলেন, ওই ফেসবুক পেইজে সোহেল রানার ব্যক্তিগত ছবি ও হোয়াটসঅ্যাপ নম্বর স্পষ্টভাবে দৃশ্যমান, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে পেইজটি সোহেল রানা পরিচালনা করছেন।
ঘটনার পরপরই পীরগঞ্জ প্রেসক্লাবে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, এই মানহানিকর পোস্টের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নসরতে খোদা রানা তাঁর এজাহারে উল্লেখ করেন, “সোহেল রানা এই পোস্টের মাধ্যমে পুরো পীরগঞ্জের সাংবাদিক সমাজের সম্মান ক্ষুণ্ন করেছেন। এটি শুধু প্রেসক্লাব নয়, সাংবাদিকতার পেশাকেই প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।”
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল বলেন,  সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে। থানায় এজাহার দেওয়া হয়েছে। এবিষয়ে রংপুর সাইবার ক্রাইম ট্রাইবুনালেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এজাহার দায়েরের বিষয়টি জানতে পেরে অভিযুক্ত সোহেল রানা ৫ মে ওই ফেসবুক পেইজ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ৫ মে দুপুরে হোয়াটস অ্যাপে ফোন দিয়ে ওই পোষ্টের জন্য পীরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ পীরগঞ্জের সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে, প্রাথমিক তদন্ত শেষে খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় পৃথক ৩ এজাহার

আপডেট টাইম ০৪:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫