সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আমাদের ছেলেরা খেলা ধুলায় ফিরে আসুক, ড্রাগমুক্ত হোক-আসিফ আকবর

ঠাকুরগাঁও ব্যুরো::
দেশের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে গিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, আমরা চাই আমাদের ছেলেদের খেলাধুলায় ফিরে আসুক, তারা যেন ড্রাগ আসক্তিতে না পড়ে।
২০ নভেম্বর সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আসিফ আকবর বলেন, বাচ্চারা যেন মাদকের দিকে না যায়। কারণ আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের সীমান্ত (ভারত-মিয়ানমার) একটি দেশ পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা। আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকত, তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেত।
তিনি বলেন, গত ১০ বছর ধরে চলমান প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের কার্যকারিতা আগে তেমন পাওয়া যায়নি। তাই এটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে, যাতে ভবিষ্যতে আরও ফলপ্রসূ হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ও ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির সভাপতি রাশেদ ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিবি পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম এবং বিসিবির আম্পায়ার সাকির। এ ছাড়া, স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার ও আম্পায়াররা অনুষ্ঠানে অংশ নেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

আমাদের ছেলেরা খেলা ধুলায় ফিরে আসুক, ড্রাগমুক্ত হোক-আসিফ আকবর

আপডেট টাইম ০৫:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫