সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মুক্ত দিবস পালিত

আজম রেহমানঃবর্ণাঢ্য উৎসব আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে আজ রবিবার ঠাকুরগাঁওয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১টায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা ইউনিট যৌথ আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর মেয়র আকবর হোসেন।

পরে র‌্যালিতে অংশগ্রহণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সিভিল সার্জন ডা: আবু মো: খায়রুল কবির, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদিউদ্দৌজা বদর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, প্রেসক্লাবের সভাপতি আবু তোবার মানিক, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।

র‌্যালিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও মহকুমা প্রথম শক্রমুক্ত হয়। ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে হটিয়ে ঠাকুরগাঁও শহর দখল করে নেন এবং ৩ ডিসেম্বর সকালে আপামর জনগণ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওকে পাকহানাদার মুক্ত ঘোষণা দিয়ে শহরে বিজয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উল্লাস করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে মুক্ত দিবস পালিত

আপডেট টাইম ১২:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭