সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

‘ফাইনাল খেলব কি না নির্ভর করছে এখানে ডাক্তাররা কী বলেন তার ওপর’তামিম

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক:: পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচ খেলেই পাকিস্তান থেকে সপরিবার ব্যাংকক উড়াল দিয়েছেন তামিম ইকবাল। খেলেননি করাচি কিংসের বিপক্ষে পরশুর ম্যাচে। খেলার সম্ভাবনা নেই ২৫ মার্চের ফাইনালেও।

তামিমের ব্যাংকক যাওয়ার মূল কারণ বাঁ হাঁটুর পুরোনো সমস্যাটা সেখানকার চিকিৎসকদের দেখানো। এর আগে অস্ট্রেলিয়ার শল্যবিদ ডেভিড ইয়াং যে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন, সেখানে অনেক দিন ধরেই ব্যথা অনুভব করছেন বাংলাদেশ ওপেনার। ব্যাংকক থেকে কাল মুঠোফোনে তামিম জানিয়েছেন, ‘নিদাহাস ট্রফিতে অনেক কষ্ট করে ব্যথা নিয়ে খেলেছি। তবু ফাইনালে ফিল্ডিং করতে পারিনি। পিএসএলে যে ম্যাচটা খেলেছি, ফিল্ডিং করতে পারিনি তাতেও।’

ব্যাংককে আজ চিকিৎসক দেখানোর কথা তামিমের। হাঁটুর একটা এমআরআইও করাবেন। টেস্টের ফল এবং চিকিৎসকের মতামত ইতিবাচক হলে পিএসএলের ফাইনালে খেললেও খেলতে পারেন তিনি, ‘ফাইনাল খেলব কি না নির্ভর করছে এখানে ডাক্তাররা কী বলেন তার ওপর।’

তবে সূত্র জানিয়েছে, ব্যাংকক থেকে তামিমের আবার পাকিস্তানে ফেরার সম্ভাবনা নেই। ২৫ মার্চ তিনি ফিরে আসবেন দেশে। ব্যাংককের চিকিৎসকেরা যদি নতুন করে চিকিৎসার পরামর্শ দেন, বিসিবির চিকিৎসকদের সঙ্গে আলাপ করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তামিম।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

‘ফাইনাল খেলব কি না নির্ভর করছে এখানে ডাক্তাররা কী বলেন তার ওপর’তামিম

আপডেট টাইম ০৮:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮