সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে যে আশ্বাস দিলেন

মনসুর আহাম্মেদঃ  ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় ও ইপিজেড স্থাপনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে আন্তঃনগর ট্রেন চালু, ভূল্লী থানাসহ সব উপজেলায় একটি করে স্কুল সরকারি করার আশ্বাস দেন তিনি।শেখ হাসিনা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার। শিক্ষার উন্নয়নে নতুন নতুন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছি আমরা। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওবাসীর জন্য এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।বৃহস্পতিবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে ছেলে-মেয়েদের শিক্ষাবৃত্তি, বইসহ নানা উপকরণ দিয়ে যাচ্ছি। এতে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে আমাদের সন্তানরা পড়ালেখায় ভালো ফলাফল অর্জন করেছে।বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যে এতিমের টাকা মেরে খায় তার জন্য কিসের আন্দোলন। এতিমের টাকা মেরে খাওয়ার শাস্তি দুনিয়াতে হয়েছে। পাঁচ বছরের জেল এটা তো কিছু না। মৃত্যু পরবর্তী শাস্তির বিষয়টি চিন্তা করুন। এতিমদের টাকা মেরে খাওয়ার ফলে আল্লাহর কাছ থেকে যে কত বড় শাস্তি পাবেন সেটা একবার ভাবুন। কারণ এতিমদের টাকা মেরে খাওয়ার বিষয়ে ইসলামেও নিষেধ আছে।এর আগে ঠাকুরগাঁওবাসীকে ৬৬টি উন্নয়ন প্রকল্প উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে যে আশ্বাস দিলেন

আপডেট টাইম ০২:০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮