ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা নি.কমিশন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে-সারজিস রাজশাহী বিভাগের যেসব আসনে প্রার্থী দিল এনসিপি ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পরিবারের উদ্যোগ- এতিম ও নারীদের জন্য নির্মিত হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স প্রাইমারী শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীনকে নোয়াখালী থেকে লক্ষীপুরে স্ট্যান্ড রিলিজ উপজেলা প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যু- শোক ও সমবেদনা ঠাকুরগায়ে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একমাত্র ছেলে মৃত বাবার লাশ দাফনে বাধা দে ফলোআপ-ঠাকুরগায়ে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

রাণীশংকৈলে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা _ এমপি ঢুকলেন দলবলে

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গতকাল সোমবার এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় একটি কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা দেয়া হলেও একই কেন্দ্রে এমপি ও তার সঙ্গি সাথিদের প্রবেশে বাধা দেয়া হয়নি। সাংবাদিকের বেলায় নিয়ম দেখানো হলেও এমপি’র বেলায় সে নিয়মের কোন বালাই না থাকায় সচেতন মহলে কেন্দ্রের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
পেশাগত কারনে স্থানীয় সাংবাদিকরা রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে পরীক্ষা কেন্দ্রের মুল ফটকেই আটকে দেয় ফটকের দায়িত্বে থাকা ব্যাক্তি। ফটকের দায়িত্বে থাকা ব্যাক্তি মানিক বলেন, প্রিন্সিপাল স্যাারের অনুমতি ছাড়া প্রবেশ করতে দেওয়া যাবে না। আপনারা স্যারকে ফোন দেন। উপায়ন্তর না পেয়ে কেন্দ্র সচিব অধ্যক্ষ তফিল উদ্দীনকে ফোন দিলে তিনি বলেন,পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এবং কি সাংবাদিক প্রবেশে র্বোড কর্তৃক মৌখিক নিষেধ রয়েছে বলে তিনি জানান। ঠিক সে মুহুর্তে ঠাকুরগাও-৩ আসনের এমপি ইয়াসিন আলীর গাড়ী ঢুকে পড়ে পরীক্ষা কেন্দ্রে সেই গাড়ীতে এমপি ছাড়াও তার লোকজন ছিলো। তারাও এমপির সাথে পরীক্ষা কেন্দ্রে দেদারসে ঢুকে পড়ে। এমপি পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি কিনা প্রশ্ন করলে কেন্দ্র সচিব ক্ষিপ্ত হয়ে বলেন, আপনি আপনার জায়গায় কি লিখবেন লিখেন।
এ দিকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। পরীক্ষা কেন্দ্রে নকল এবং প্রশ্ন ফাঁস ছাড়াও বেশ কিছু ষ্পর্শকাতর বিষয় থাকে যা সরেজমিন পর্যবেক্ষন করা সাংবাদিক সমাজের নৈতিক দায়িত্ব হওয়ায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা সাংবাদিকদের একটি অন্যতম অধিকার হিসেবেও স্বীকৃত কিন্তু রহস্যজনক কারনে কেন্দ্র সচিব সাংবাদিকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছেন। যা থেকে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। তাহলে কি ভিতরে পরীক্ষার্থীদের নকলে সহায়তা করা হয়েছে। খোদ সচিব সহ সংশ্লিষ্টরা কি কোন বে-আইনী কর্মকান্ড চালাচ্ছেন? এমন অনেক প্রশ্ন সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের মনে। তবে সর্বপরি কেন্দ্র সচিব পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এমপি তাহলে কিভাবে তার লোকজন নিয়ে কেন্দ্রে পরির্দশনে গেলো প্রশ্নে তিনি কোন জবাব না দিয়ে এড়িয়ে যান।
এ ব্যাপারে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জল হোসেন মুঠোফোনে বলেন,এমপি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এটি কেন্দ্র সচিব অনিয়ম করেছেন এবংদূর্বলতার পরিচয়। এমনটা হলে ঐ কেন্দ্রের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

রাণীশংকৈলে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা _ এমপি ঢুকলেন দলবলে

আপডেট টাইম ০৫:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮