সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন

ঠাকুরগাঁও জাঠিভাঙ্গা গণহত্যা দিবস পালিত

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার জাঠিভাঙ্গা গণহত্যা দিবস পালিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আখতারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউদ্দৌজা বদর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ। পরে শহীদ বিধবাদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আকতারুজ্জামান।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের জাটিভাঙ্গা গ্রামের লোকজন একাত্তরের ২৩ এপ্রিল ভারতে আশ্রয়ের উদ্দেশ্যে স্ত্রী সন্তান সহায়-সম্বল নিয়ে রওয়ানা হয়। ভোরের দিকে স্থানীয় রাজাকার তাদের পথরোধ করে টাকা পয়সা সোনা গয়না লুট করে নেয়। এরপর তাদের সবাইকে ওই গ্রামে আটক করে রাখে। পরে রাজাকারেরা পাকসেনাদের খবর দেয়।

পাকবাহিনী এসে বেলা ১০টার দিকে ৫ শতাধিক লোককে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে পাখির মতো হত্যা করে। আশপাশের লোকজনের লাশ নদীর পাড়ে স্থুপ করে মাটি চাপা দেয়া হয়। পরে তাদের যুবতী স্ত্রীদের ওপর বর্বর নির্যাতন চালায়। যারা সহজে রাজি হয়নি তাদের অনেককে গুলি করে। ওই সময়ে একই সঙ্গে বিধবা হয় প্রায় ৩শ নারী।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

ঠাকুরগাঁও জাঠিভাঙ্গা গণহত্যা দিবস পালিত

আপডেট টাইম ০১:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮