সংবাদ শিরোনাম
মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে কথিত বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ি নিহত ও ২ পুলিশ সদস্য আহত হয়েছে।
শুক্রবার ৮ জুন রাত আড়াইটায় ঠাকুরগাঁও জেলার নেকমরদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩ শ’ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
নিহত শামীম হোসেন রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেকমরদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শামীমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশ মাদক ব্যবসায়িদের লক্ষ্য করে পাল্টাগুলি চালায়। উভয় পক্ষের পাল্টাপাল্টি গুলি বর্ষনের ফলে শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়।

রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়িরা হামলা করলে পুলিশও পাল্টা হামলা করে ও শামীম হোসেন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়। শামীমের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এ পর্যন্ত জেলায় পুলিশের ক্রসফায়ারে ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার

ঠাকুরগাঁওয়ে কথিত বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

আপডেট টাইম ১০:৫৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮