সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

ঠাকুরগাঁও-স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার ,পরিবারের দাবি হত্যা

আজম রেহমান,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষক ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি সদও উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের গেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বৃহস্পতিবার বিকেল ৫টায় তার বাড়ি সৈয়দপুর সরকারপাড়া নিজবাড়ি থেকে মৃতদেহ পুলিশ উদ্ধার করে।পরিবারের অভিযোগ জমিজমার লোভে নিকট স্বজনরাই হত্যাকান্ড করেছে।
ওই স্কুল শিক্ষকের স্ত্রী বেবী বেগম ও তার মেয়ে জুই আক্তার অভিযোগ করে বলেন-সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষরা ঘরে ঢুকে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে। দীর্ঘদিন থেকে সম্পত্তি নিয়ে বিরোধ ইসমাইল হোসেনের বড়ভাই আজাহার আলীর সাথে। এরই জের ধরে আজাহারের ছেলেরা এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবি ওই পরিবারের।
তবে আজাহারের ছেলে রাশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পত্তির লোভেই স্ত্রী ও মেয়েরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। সকালে ওই বাড়িতে গিয়ে দেখি সবাই নিশ্চুপ। কান্নাকাটি নেই। বেলা বাড়ার সাথে সাথে এলাকার লোকজন আসলে তারপর কান্না করতে থাকে। যা এলাকার মানুষ দেখেছে।
পুলিশ বলছে, লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।তদন্তের পর খোলাসা হবে মৃত্যুর রহস্য। তদন্ত অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ঠাকুরগাঁও-স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার ,পরিবারের দাবি হত্যা

আপডেট টাইম ১১:২৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮