ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

প্রতিটি ওয়ার্ডে এডিস সনাক্ত ও ধ্বংসে ডিএসসিসির কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
এডিস মশার প্রজনন স্থল সনাক্ত ও ধ্বংস করতে প্রতিটি ওয়ার্ডেই কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১৫ দিনব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

সোমবার ধানমন্ডি সাতমসজিদ রোড এলাকায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এসময় মেয়র বলেন, আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ১৫দিন পর্যন্ত চলবে। কর্মসূচীর আওতায় ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে কমপক্ষে ১০০টি করে ৫৭০০টি বাড়িতে পরীক্ষামূলক ভাবে এডিস মশার প্রজনন স্হল সনাক্তকরন ও ধ্বংসকরন কার্যক্রম চালানো হবে। এ সময় কিভাবে মশার বংশ বিস্তারের এসব প্রজনন স্হল ধ্বংস করতে হয় তাও শিখিয়ে দেয়া হবে।

খোকন বলেন, ঢাকা দক্ষিণের নাগরিকগনকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত রাখার লক্ষ্যে গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবছরও কার্যক্রম গ্রহণ করা হল।

তিনি বলেন, বাড়িতে বাড়িতে চালানো পরীক্ষা মূলক এ প্রতিবেদনের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। কর্পোরেশনের কার্যক্রমের সাথে সম্মানিত নগরবাসিগন এবং সুধীসমাজ সম্প্ক্ত হলে ইনশাল্লাহ একাজে সফলতা আসবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন ।

তবে এডিস মশা যেহেতু পরিচ্ছন্ন পানিতে জন্মে তাই গৃহঅভ্যন্তরের এসি, ফ্রিজ ফুলের টবে জমে থাকা পানি এবং বাড়ির আঙিনা ও এর আশপাশে পড়ে থাকা পানির বোতল, ক্যান, ডাবের খোসা ইত্যাদি অপসারনে জনসচেতনতা বৃদ্ধি গনমাধ্যম কর্মীদেরও সহায়তা কামনা করেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি জে শেখ সালাউদ্দীন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ জাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

প্রতিটি ওয়ার্ডে এডিস সনাক্ত ও ধ্বংসে ডিএসসিসির কার্যক্রম শুরু

আপডেট টাইম ০৪:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮