ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ স্বাস্থ্য পরিচালকের শেষ কর্মদিবসেও বদলী বানিজ্য- প্রশাসনে দুর্নিতীর রেকর্ড ভঙ্গ

আইফোন এসইর পর ভারতে এবার তৈরি হচ্ছে আইফোন ৬এস

বাজারে পুরোনো মডেলের অনেক আইফোনের চাহিদা থাকে। বাজারের চাহিদা মেটাতে পুরোনো মডেলের ফোনগুলো স্থানীয়ভাবে উৎপাদন করছে অ্যাপল। ভারতের ইকোনমিক টাইমস জানিয়েছে, আইফোন এসই মডেলটির পর এবারে আইফোন ৬এস বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে দেশটিতে। অ্যাপলের চুক্তিভিত্তিক বেঙ্গালুরুর উইস্ট্রন কারখানায় এ মডেলের ফোন তৈরির কাজ শুরু হয়েছে গত সপ্তাহ থেকে।

আইফোন ৬এস মডেলটি ২০১৫ সালে বাজারে আনে অ্যাপল। বিশ্বজুড়ে অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় আইফোনের মডেল মনে করা হয় আইফোন ৬এসকে। ভারতে তৈরি আইফোন ৬এস আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে ছাড়া হবে। ভারতের বাজারে আইফোন ৬এসের ৩২ জিবি সংস্করণ বিক্রি হয় ৪২ হাজার ৯০০ রুপিতে আর ১২৮ জিবি সংস্করণ বিক্রি হয় ৫২ হাজার ১০০ রুপিতে।

ভারতে তৈরি আাইফোন ৬এস শুধু ভারতে বিক্রির জন্যই তৈরি করা হচ্ছে। ইকোনমিক টাইমস বলছে, মেড ইন ইন্ডিয়া আইফোন ৬এস এর আগে ভারতে তৈরি আইফোন এসইর মতো শুধু ভারতের বাজারের জন্য তৈরি করা হচ্ছে। ভারতের বাজারে আইফোন জনপ্রিয় করতে দেশটিতে ফোন উৎপাদন করছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল।

যুক্তরাষ্ট্র থেকে আইফোন আনতে আমদানি কর দিতে হয় অ্যাপলকে। এতে আইফোনের দাম বেশি হয়। তাই ভারতে আইফোন তৈরি হলে এর দাম নাগালের মধ্যে থাকবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অন্যান্য মডেলের আইফোনের দাম ভারতের বাজারে বেড়ে গেছে। তাই ভারতে এখন পর্যন্ত বেশি বিক্রি হওয়া আইফোন ৬এস উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।

[Heateor-SC]

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আইফোন এসইর পর ভারতে এবার তৈরি হচ্ছে আইফোন ৬এস

আপডেট টাইম ০২:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮