সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও সদর হাসপাতাল পরিদর্শন করলেন কানাডার প্রতিনিধিরা

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁও জেলার গর্ভবতী নারী ও নবজাতক শিশু মৃত্যুর হার রোধ (এমএনএইচ) প্রকল্প মূল্যায়নের লক্ষ্যে মঙ্গলবার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)-এর দুজন ঊর্ধ্বতন   কর্মকর্তা   ঠাকুরগাঁও   আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জিএসি’র ইভালুয়েশন ম্যানেজার মেন্ডি ডিস্যাডেলিয়ার এবং   সিনিয়র   ইভালুয়েটর   ডেনিস  মারসেট্রি হাসপাতালের  প্রসূতি   ও   শিশু   ওয়ার্ড,   নার্সিং   ট্রেনিং ইনস্টিটিউটসহ হাসপাতালের নারী শিশু চিকিৎসার ব্যবস্থাপনা ও অন্যান্য   পরিস্থিতি   পর্যবেক্ষণ   করেন   এবং   নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের কর্মকর্তা  ও শিক্ষার্থীদের সাথে  কথা   বলেন।

এসময় তাদের সাথে ছিলেন- জিএসি’র বাংলাদেশ প্রতিনিধি ডা. মোমেনা খাতুন ও ইউনিস-এর বাংলাদেশ প্রতিনিধি ডা. জাহিদ।এছাড়া,   পরিদর্শনকালে   সিভিল   সার্জন   ডা.   আবু   মো.   খয়রুল কবীর, হাসপাতাল তত্ত্বাবধায়ক প্রভাশ কুমার দাশ, শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান   নেওয়াজসহ   অন্যান্য   চিকিৎসক   ও   সেবিকাগণ জেলার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে সুপারিশমালা পেশ করেন। পরে কানাডার   প্রতিনিধিগণ সদর   উপজেলার   ভগদগাজী   ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। কানাডিয়ান হাইকমিশনের উন্নয়ন সহায়তা বিষয়ক প্রধান ফেড্রা মুন মরিস স্বাক্ষরিত এক চিঠিতে ঠাকুরগাঁও জেলায় গর্ভবতী নারী ও নবজাতক শিশু মৃত্যুর হার রোধ (এমএনএইচ) প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাব্যতা যাচাই, সমস্যা, সম্ভাবনা ও প্রকল্পের মূল্যায়ন করাই এ পরিদর্শনের উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সদর হাসপাতাল পরিদর্শন করলেন কানাডার প্রতিনিধিরা

আপডেট টাইম ০৪:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮