সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

২০০ মিলিয়নের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন রোনালদো!

রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদোর জুভেন্টাসে যোগ দেওয়া সময়ের ব্যাপারমাত্র। কিন্তু এর আগে রোনালদোকে বাৎসরিক ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল চায়নিজ এক ক্লাব।  ‘রোনালদো শুধু অর্থের জন্য খেলে না!’ কথাটি মুখ ফুটে কখনো না বললেও ক্রিস্টিয়ানোর কিছু যায় আসে না। তাঁর আচরণেই তো এটা বোঝা যায়। যে খেলোয়াড় বাৎসরিক ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব হাসিমুখে ফিরিয়ে দিতে পারেন, কথাটি তো তাঁর মুখে ভালোই মানানসই।   গত বছরের শেষের দিকের কথা। রোনালদোর কাছে দুই বছরের জন্য ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে এসেছিল চায়নিজ সুপার লিগের এক ক্লাব। রিয়াল মাদ্রিদে যে বেতন পান, তার পাঁচ গুণ! কিন্তু রোনালদো সে প্রস্তাব পাতেই নেননি। কারণ তিনি তো শুধু টাকার জন্যই ফুটবল খেলেন না। মানসম্মত ফুটবলটাও তাঁর কাছে বিবেচনার বিষয়। রোনালদোর ভালো করেই জানা চায়নিজ সুপার লিগে কেমন পর্যায়ের ফুটবল হয়। যেখানে আর্জেন্টাইন কার্লোস তেভেজ, ব্রাজিলিয়ান অস্কার ও হাল্কের মতো ফুটবলাররা খেলতে এসে হারিয়ে গেছেন, রোনালদো সেটা চাননি। কারণ তিনি সর্বোচ্চ পর্যায়ে খেলতে চেয়েছেন সব সময়। ইতিমধ্যে রোনালদোর ক্লাব বদলের গুঞ্জন চরম পর্যায়ে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া তাঁর সময়ের মাত্র। ইতালিয়ান গণমাধ্যমের দাবি অনুযায়ী তুরিনের ক্লাবটিতে রোনালদোর বেতন হবে বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরো। যা রিয়ালের চেয়ে ১০ মিলিয়ন বেশি। কিন্তু রোনালদো যে শুধু বেশি অর্থের জন্যই ইতালিতে যাচ্ছেন না, সেটা তো চায়নিজ ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়াতেই বোঝা যাচ্ছে। ৩৩ বছর বয়সে রোনালদো নতুন একটি চ্যালেঞ্জ নিতে চান। এ জন্যই নাকি ক্লাব বদলের এমন গুঞ্জন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২০০ মিলিয়নের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন রোনালদো!

আপডেট টাইম ০১:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮