সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রাজধানীতে ২ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়ক ও নৌ মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকে প্রায় ২ ঘন্টা। এতে দুর্ভোগে পড়ে যাত্রী ও পথচারিরা।
পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে বেলা ১২ টার দিকে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তায় শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে। একপর্যায়ে তারা সকল যানচলাচল বন্ধ করে দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ি চালকের লাইসেন্স চেক করতে থাকে। কয়েকটি গাড়ির চালকের লাইসেন্স না থাকলে বিক্ষুদ্ধরা দুটি ট্রাক ভাঙচুর করে এ সময়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে এবং সার্বিক বিষয় বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী উৎস বলেন, নিরাপদ সড়ক ছাড়াও ৯ দফা দাবিতে নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, নৌমন্ত্রীকে শুধু ক্ষমা চাইলেই হবে না, তাঁকে নৌমন্ত্রণালয়সহ সড়ক পরিবহনের নেতৃত্ব ছাড়তে হবে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত রওশনারা জানান, শিক্ষার্থীরা শান্তি পূর্ণভাবে আন্দোলন করেছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাজধানীতে ২ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

আপডেট টাইম ০৫:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮