সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের কর্মবিরতী-অবস্থান কর্মসুচি

আজম রেহমান (ঠাকুরগাঁও প্রতিনিধি):

১৬ আগস্ট ২০১৮, ঠাকুরগাঁও ॥ রাজধানী ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অর্ধদিবস কর্মবিরতী ও অবস্থান কর্মসুচি পালন করেছে সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করা হয়।

ঠাকুরগাঁও প্রেসক্লাব আয়োজিত এ কর্মসুচিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসেসিয়েশন, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী ও রুহিয়া প্রেসক্লাবের সংবাদকর্মীরা একাত্ত্বতা প্রকাশ করে অংশ নেন।

কর্মসূচীতে বক্তব্যদেন-ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী,সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান, প্রথম আলো প্রতিনিধি মজিবর রহমান, বৈশাখী টিভির ফজলে ইমাম বুলবুল প্রমুখ।

বক্তারা-মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে দোষিদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এছাড়াও সারাদেশে সাংবাদিকদের নামে হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করে সংবাদ কর্মীদের দায়িত্ব পালনের সময় নিরাপত্তা দিতে হবে। অন্যথায় দেশ ব্যাপী বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সাংবাদিকরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের কর্মবিরতী-অবস্থান কর্মসুচি

আপডেট টাইম ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮