ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা নি.কমিশন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে-সারজিস রাজশাহী বিভাগের যেসব আসনে প্রার্থী দিল এনসিপি ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পরিবারের উদ্যোগ- এতিম ও নারীদের জন্য নির্মিত হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স প্রাইমারী শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীনকে নোয়াখালী থেকে লক্ষীপুরে স্ট্যান্ড রিলিজ উপজেলা প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যু- শোক ও সমবেদনা ঠাকুরগায়ে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একমাত্র ছেলে মৃত বাবার লাশ দাফনে বাধা দে ফলোআপ-ঠাকুরগায়ে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীকের দাবীতে সমাবেশ-র‌্যালি

আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ “দাবী মোদের একটাই, ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা চাই” আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের দাবীতে জেলার পীরগঞ্জে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি র‌্যালী ডাক বাংলো মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বাংলো মাঠের সমাবেশে মিলিত হয়।
সমাবেশে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী সমর্থক ও হাজার হাজার সাধারণ মানুষ ফেষ্টুন ব্যানার নিয়ে এতে অংশ নেয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মো.ইমদাদুল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোহাজারুল ইসলাম, রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক অধ্যক্ষ কৃষন্ মোহন রায়, মহিলা আ’লীগের সেতারা হক, ভারতী রানী রায়, পৌর আ’লীগের সভাপতি আব্দুল খালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খাঁন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নূর নবী চঞ্চল, ১ নং ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক, ৯ নং সেনগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, ১০ নং জাবরহাট ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীক চাই, দিতে হবে দিতে হবে এই স্লোগানে মুখরিত হয়ে উঠে পীরগঞ্জ শহর। সভায় সাবেক এমপি বলেন, বিগত ২ টি জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া সত্বেও মহাজোটের প্রার্থীকে জেতাতে মনোনয়ন প্রত্যাহার করেছি। একাধিকবার মনোনয়ন প্রত্যাহার করায় এ আসনে আওয়ামীলীগের নেতা কর্মীরা বঞ্চিত হয়েছেন, পাশাপাশি উন্নয়ন বঞ্চিত হয়েছে এ আসন। যাতে করে অনেকে এ দলের প্রতি বিমুখ হয়েছেন এবং দল ক্রমশ: দুর্বল হয়ে পড়ছে। তিনি আগামী নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে এ নির্বাচনে তার প্রার্থীতা চুড়ান্ত করে এ আসনকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করার জন্য দলীয় প্রধানের সদয় দৃষ্টি কামনা করেন এবং সাধারন মানুষদের তার সাথে থাকার এবং সহযোগীতা করার অনুরোধ করেন। সমাবেশে প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীকের দাবীতে সমাবেশ-র‌্যালি

আপডেট টাইম ০৬:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮