ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ স্বাস্থ্য পরিচালকের শেষ কর্মদিবসেও বদলী বানিজ্য- প্রশাসনে দুর্নিতীর রেকর্ড ভঙ্গ দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যার্থ হয়েছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাদ পড়ায় হতাশ জামায়াত, আপিলে ভরসা ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন তারেক রহমান কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি রেজাউল সভাপতি, রিপন সম্পাদক, সামাদ সাংগাঠনিক, ঠাকুরগাঁওজার্নালিষ্ট ক্লাব’র পূর্নাঙ্গ কিমিট গঠন

প্রার্থী হতে পদ ছাড়তে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের

শনিবার নির্বাচন কমিশনের সভায় বিষয়টির আইনি পর্যালোচনায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন।শিগগির এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, আদালতের পর্যবেক্ষণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদকে ‘লাভজনক’ বলা হয়েছে। সেক্ষেত্রে ওই পদে বহাল থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। একইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয়েও একই ধরনের নির্দেশনা থাকবে। সিটি করপোরেশনের মেয়র পদটি ‘লাভজনক’ বিবেচিত হওয়ায় ইতোমধ্যে তাদের পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশ নিতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত আইনি ব্যাখ্যাগুলো তুলে ধরা হবে। তারা মনোনয়নপত্র বাছাইয়ের সময় সে অনুযায়ী সিদ্ধান্ত দেবেন।

এরপরও কোনো বিষয়ে আপিল হলে তা নির্বাচন কমিশনে আসবে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ অনুচ্ছেদে প্রার্থীর অযোগ্যতায় বলা হয়েছে- (গ) প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি প্রার্থী হতে পরবেন না। উল্লেখ্য যে ‘লাভজনক পদ’ (office of profit) অর্থ প্রজাতন্ত্র কিংবা সরকারি সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ কিংবা সরকারের ৫০% এর অধিক অংশীদারিত্ব সম্পন্ন কোম্পানিতে সার্বক্ষণিকভাবে নিয়োজিত কোনো পদ বা অবস্থান।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার গত ১৯ নভেম্বর বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে নির্দেশনা জারির অনুরোধ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ’ প্রসঙ্গে তার পাঠানো চিঠিতে বলা হয়, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানকে একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার আগে পদত্যাগ করতে হবে কি না-সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যাচ্ছে না। ফলে এ বিষয়ে অনেকের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জরুরি ভিত্তিতে নির্দেশনা জারির জন্য অনুরোধ করেন মির্জা ফখরুল

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

প্রার্থী হতে পদ ছাড়তে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের

আপডেট টাইম ০১:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮