ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

ঠাকুরগাঁওয়ে মহানুভবতার দেয়াল

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপন করা হলো মহানুভবতার দেয়াল।

প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষগুলোর সামান্য প্রয়োজন মেটানোর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। তারা মনে করছেন, ক্ষুদ্র শিক্ষার্থীদের এ উদ্যোগ মানুষের হৃদয়ের চোখ খুলে দেবে। এ উদ্যোগ ভবিষ্যতে তাদের মানবিক মানুষে পরিণত করবে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল¬াহ আল মামুন ও জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ। এসময় উপস্থিত ছিলেন গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান-ই-হাবিব সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এদিকে,বিদ্যালয়ে আসার সময় শিক্ষার্থীরা বাড়ি থেকে নিজের ও পরিবারের অন্যদের অব্যবহৃত কাপড়সহ আরও অনেক অপ্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে আসে। উদ্বোধনের পর সেগুলো ঝুলিয়ে দেয় মহানুভবতার সেই দেয়ালে।

মহানুভবতার এ দেয়ালের দুই প্রান্তে লেখা রয়েছে, তোমার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও, তোমার যা অপ্রয়োজনীয় এখানে রেখে যাও। শিক্ষার্থী আবু তালেব জানায়, এমন উদ্যেগ আমাদেরকে ভবিষ্যতে মানুষের সেবা করার শিক্ষা দিচ্ছে। মানুষের প্রতি ভালোবাসা, সেবা করার আগ্রহ এই উদ্যোগের মাধ্যমেই শিক্ষার্থীদের মাঝে শুরু হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান-ই-হাবিব বলেন, সমাজের অবহেলিত অস্বচ্ছল মানুষদের জন্য কিছু করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করছি বিত্তবান ও স্বচ্ছল মানুষরা তাদের অব্যবহৃত জামা কাপড় এ দেয়ালে রেখে যাবেন। যার ফলে অস্বচ্ছল মানুষেরা এখান থেকে নিয়ে কিছুটা হলেও তাদের চাহিদা মেটাতে পারে। আর শিক্ষার্থীরা এখান থেকে মানব সেবার শিক্ষা অর্জন করবে আর সমাজে একদিন গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা

ঠাকুরগাঁওয়ে মহানুভবতার দেয়াল

আপডেট টাইম ০৪:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮