ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সিভিল সার্জন তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে উগ্র সন্ত্রাশী আচরনের ভিডিও ভাইরাল পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

রাতে ঘোষণা হচ্ছে না বিএনপির প্রার্থী তালিকা

ষ্টাফ রিপোর্টার:: বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হচ্ছে না বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় এ কথা জানান তিনি।

এর আগে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা বৃহস্পতিবার রাত ৮টার পর ঘোষণা করা হবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রার্থী তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘আমি উনার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। তিনি বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮০০ প্রার্থী দিয়েছি। তিনি বললেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভয় পাচ্ছে বলেই এসব বলছে।’

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচনের সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ন্যায় বিচার পেলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন।’ তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা দলের অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজকে আপিলে তারা বৈধ হয়েছেন। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক

রাতে ঘোষণা হচ্ছে না বিএনপির প্রার্থী তালিকা

আপডেট টাইম ১২:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮